,

যেভাবে যাচাই করবেন আপনার ফোন বৈধ কি না

news-image

প্রযুক্তি ডেস্ক : অবৈধ ফোনে সয়লাব হয়েছে বাজার। বিভিন্ন নামি ব্র্যান্ডের দামি স্মার্টফোনের রেপ্লিকাও পাওয়া যাচ্ছে। প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

অবৈধ ফোনগুলো চিহ্নিতকরণ এবং বিক্রি বন্ধে উদ্যোগী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সম্প্রতি গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে ফোন কেনার আগে আইএমইআই যাচাই করে হ্যান্ডসেটের বৈধতা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে বিটিআরসি।

আইএমইআই (IMEI) এর পূর্ণরুপ হলো ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। প্রত্যেক মোবাইলে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর থাকে। যা মোবাইল হ্যান্ডসেট তৈরি করার সময় এর মধ্যে প্রোগ্রাম করা থাকে।

প্রত্যেক ফোনের জন্য আলাদা আলাদা আইএমইআই নম্বর থাকে। এই নম্বর মোবাইল হ্যান্ডসেটটির পরিচয় বহন করে।

ফোন কিনতে ইচ্ছুক গ্রাহকরা সংশ্লিষ্ট মোবাইল ফোন থেকে *#০৬# ডায়াল করে ১৫ অঙ্কের আইএমইআই নম্বর জেনে নিতে পারেন।

মোবাইল ফোন বৈধতা পরীক্ষা করতে আইএমইআই নম্বরটি (যেমন: KYD 123456789) ১৬০০২ নম্বরে এসএমএস করতে হবে। একটি ফিরতি এসএমএস ব্যবহারকারীকে জানিয়ে দেবে যে হ্যান্ডসেটটি বৈধভাবে আমদানি করা হয়েছিল কিনা।

বিটিআরসি ২০১৮ সালের জানুয়ারি থেকে বৈধভাবে আমদানি করা মোবাইল সেটগুলোর ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নম্বরের জন্য ইতোমধ্যে একটি ডাটাবেস তৈরি করেছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক