,

২ বলে ২৭ রান নিলেন আর্চার!

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের এবারের আসরে বল হাতে আগুন ঝড়ানোর আগেই ব্যাট হাতে ঝড় তুললেন জোফরা আর্চার। রাজস্থান রয়্যালসের এই তারকা মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২ বলে ২৭ রান নিয়েছেন!

অবিশ্বাস্য হলেও তাই ঘটেছে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। লুঙ্গি এনগিদির করা ইনিংসের শেষ ওভারের প্রথম ২ বলে ২৭ রান তোলেন আর্চার। সব মিলে ওই ওভারে আসে ৩০ রান। তাতে টস হেরে ব্যাট করতে নামা রাজস্থান পায় ৭ উইকেটে ২১৬ রানে পুঁজি।

দুই বলে ২৭ রান কীভাবে নিলেন আর্চার সেটি ব্যাখ্যা করা যাক। এনগিদির করা প্রথম দুটি বৈধ বলেই ছক্কা হাঁকান আর্চার। প্রোটিয়া বোলারের পরের দুটি ছিল নো বল। দুটি বলেই ছক্কা হাঁকান আর্চার। অর্থাৎ ২ বলে এনগিদি ব্যয় করেন ২৬ রান (৬+৬+৭+৭)।

এখনেই শেষ নয়। টানা দুটি নো করার পর একটি ওয়াইডও দেন এনগিদি। চতুর্থ চেষ্টায় তৃতীয় বলটি লিগ্যাল হয় তার। যে বলে কোনো রান হয়নি। তবে প্রথম দুই বলে দুই ছক্কার পর, টানা দুটি নো বলে দুই ছক্কা ও ওয়াইড মিলে ২ বলে ২৭ রান ব্যয় করেন এনগিদি।

ব্যাট হাতে যার কারিগর ছিলেন আর্চার। অবশ্য ওই ২৭ রানের মধ্যে ২৪ রান যোগ হয় আর্চারের নামের পাশে। বাকি তিন রান অতিরিক্ত খাতে। শেষ পর্যন্ত আর্চার খেলেছেন ৮ বলে ৪ ছক্কায় অপরাজিত ২৭ রানের ইনিংস।

এর আগে অধিনায়ক স্টিভেন স্মিথ ৪৭ বলে ৪টি করে চার ও ছক্কায় ৬৯ রান করেন। সানজু স্যামসন ৩২ বলে ৯ ছক্কা ও ১ চারে করেন সর্বোচ্চ ৭৪ রান। চেন্নাইয়ের পক্ষে স্যাম কারেন নেন সর্বাধিক ৩ উইকেট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট