,

অবসর ঘোষণা করলেন রাকিটিচ

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার ইভান রাকিটিচ। সোমবার তিনি এই অবসর ঘোষণা করেন।

তার অবসরের বিষয়টি নিশ্চিত করে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন এক টুইট বার্তায় জানিয়েছে, ক্রোয়েশিয়ার হয়ে ১০৬ ম্যাচ খেলে, ১৫ গোল করে, ইভান রাকিটিচ জাতীয় দলকে বিদায় বলেছেন।’

ফেডারেশন জাতীয় দলকে দেওয়া তার সার্ভিসের জন্য ধন্যবাদ জানিয়েছে।
ক্রোয়েশিয়ার হয়ে ২০০৭ সালে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল রাকিটিচের। তখন তার বয়স ছিল ১৯ বছর। ২০১৪ সালে তিনি যোগ দিয়েছিলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। সেখানে ৬ বছর খেলে চলতি বছর যোগ দিয়েছেন তার পুরনো ক্লাব সেভিয়ায়। সেখানে তিনি ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত খেলেছিলেন।

অবশ্য বার্সেলোনায় তিনি তার সেরা সময়টা কাটিয়েছেন। কাতালানদের হয়ে ১৩টি শিরোপা জিতেছেন। তার মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগও রয়েছে।

২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলেছিলেন ৩২ বছর বয়সী রাকিটিচ। যদিও শিরোপা জেতা হয়নি। রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ফ্রান্সের কাছে হেরেছিল ৪-২ ব্যবধানে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট