,

স্বাধীন বাংলা ফুটবল দলের নওশেরুজ্জামানের করোনায় মৃত্যু

news-image

স্পোর্টস ডেস্ক : সাবেক ফুটবলার, স্বাধীন বাংলা ফুটবল দলের খ্যাতিমান স্ট্রাইকার নওশেরুজ্জামান আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

নওশেরুজ্জামানের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

৭২ বছর বয়সী নওশেরুজ্জামান কেবল ফুটবলার হিসেবেই পরিচিত ছিলেন না। জাতীয় পর্যায়ে দীর্ঘদিন ক্রিকেটও খেলেছেন। মোহামেডানের মতো দলে দীর্ঘদিন ওপেনার হিসেবে খেলেন তিনি।

হাসপাতালে ভর্তির শুরু থেকেই লাইফ সাপোর্টে ছিলেন নওশেরুজ্জামান। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নওশেরুজ্জামানের স্ত্রী জাফরিন জামানও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে বাসাতে চিকিৎসা নিয়েই সুস্থ হন তিনি। নওশেরুজ্জামানের অবস্থার অবনতি হলে এ মাসের প্রথম সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হলো না তার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট