শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামি রবিউল আরও ৩ দিনের রিমান্ডে

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় পুলিশের দাবি করা একমাত্র আসামি রবিউল ইসলামকে আবারও ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ঘোড়াঘাট আমলি আদালত-৭ এর বিচারক আনজুমান আরা এই আদেশ প্রদান করেন। এর আগে আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি ওসি ইমাম জাফর বলেন, ৬ দিনের রিমান্ড শেষে আসামি রবিউলকে আদালতে হাজির করে আরও ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত যাবতীয় দিক বিবেচনা করে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা তাকে রিমান্ডে নিয়ে নতুন করে জিজ্ঞাসাবাদ করবো।

রবিউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনও আবেদন দেইনি।

এর আগে রবিউলকে ছয় দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট আমলি আদালত-৭-এ তোলা হয়। দীর্ঘ সময় শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আদালত থেকে বের করা হয়। এ সময় পুলিশ জানায়, আসামি রবিউলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে পেয়েছেন তারা।

এদিকে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, রবিউল এ ঘটনার একমাত্র পরিকল্পনাকারী এবং হামলাকারী সে নিজেই বলে জানিয়েছে। আক্রোশ থেকেই এই ঘটনা ঘটিয়েছে সে। তার দেওয়া তথ্যমতে হামলায় ব্যবহৃত হাতুড়ি, লাঠি, মই, চাবিসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে তার পরনের প্যান্ট, হাতের ছাপসহ মোবাইলের লোকেশন বিষয়গুলো আলামত হিসেবে ঢাকায় পাঠানো হয়েছে। এসব আলামত বিচারকাজে সহায়ক হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর সন্দেহভাজন হওয়ায় প্রযুক্তির মাধ্যমে রবিউলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ স্বীকার করে। গত ১২ তারিখে এ বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, রবিউল দায় স্বীকার করে জানিয়েছে এ ঘটনায় প্রধান পরিকল্পনাকারী এবং একমাত্র হামলাকারী সে নিজে। পরে তাকে ওই দিনেই আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ।

আদালতের বিচারক তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন থেকেই রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ভেনটিলেটর ভেঙে প্রবেশ করে তার ও তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই মামলা হলে পরদিন স্থানীয় যুবলীগ নেতা আসাদুলসহ তিনজনকে আটক করে র‌্যাব। তবে মামলাটি তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে জিজ্ঞাসাবাদ ও অতিরিক্ত তদন্তে এ মামলায় ওইজনের পর কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শেষে ইউএনও’র বাসার বরখাস্ত মালি রবিউলকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডে নেওয়ার পর রবিউল স্বীকার করেছে সে এ মামলার একমাত্র আসামি। এ ঘটনায় আহত ইউএনও ওয়াহিদা ও তার বাবা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া