,

সেই সিনানকে জার্সি-ব্যাট দিলেন মুশফিক

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্টন ময়দানে মাকে নিয়ে ক্রিকেট খেলে আলোচিত হওয়া খুদে ক্রিকেটার শেখ ইয়ামিন সিনানকে জার্সি-ব্যাটসহ কিছু ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

বুধবার ঝর্ণা বেগম এবং তার ছেলে সিনানের সঙ্গে দেখা করতে যান মুশফিক। এ সময় ছোট্ট সিনানের পাশে থেকে ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন মিস্টার ডিপেন্ডেবল।

উপহার সামগ্রী ছাড়াও সিনানকে অটোগ্রাফ দেন মুশফিক। পরে মা ও ছেলের সঙ্গে ছবিও তোলেন।

গত ১১ সেপ্টেম্বর ১১ বছর বয়সী সিনান কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতে যায়। সঙ্গে ছিলেন তার মা ঝর্ণা আক্তার।

কিন্তু তখনো বন্ধুরা কিংবা প্রশিক্ষক না আসায় মাকে নিয়েই নেট প্র্যাকটিস শুরু করে দেয় সিনান। বোরখা পরিহিতা ঝর্ণা আক্তারকে ব্যাটিংয়ে পাঠিয়ে কিছুক্ষণ বোলিং করে সে। এই ছবি ধরা পড়ে ক্রীড়াঙ্গনের ছবি তোলা এক সাংবাদিকের ক্যামেরায়। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ক্রীড়া পরিবার থেকে উঠে আসা ঝর্ণা আক্তার নিজেও এক সময় অ্যাথলেট ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট