,

‘১৪ দিন কোয়ারেন্টিনে থাকতেই হবে বাংলাদেশ দলকে’

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) বোর্ডের চেয়ারম্যান শাম্মি ডি সিলভা জানিয়েছেন, মাঠে অনুশীলন শুরুর আগে বাংলাদেশ দলকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতেই হবে।

সিলোন টুডে পত্রিকাকে সিলভা বলেছেন, বাংলাদেশ যদি সাত দিন কোয়ারেন্টিনের কথা বলে থাকে তবে সেটা ঠিক নয়। সাত দিনের কোয়ারেন্টিনের বিষয়ে বিসিবির সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। আমরা স্বাস্থ্য বিভাগের কথার বাইরে কোয়ারেন্টিন কমাতে পারব না। বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতেই হবে।

তিনি আরও বলেছেন, শ্রীলংকা পৌঁছার আগেও যদি তারা ঢাকায় কোয়ারেন্টিন করে আসে, তারপরও কলম্বোয় পৌঁছানোর পর তাদের বাধ্যতামূলকভাবে হোটেলে থাকতে হবে। সমস্ত খরচ এসএলসি বহন করবে।

গত মার্চে করোনাভাইরাস সংক্রিমত হওয়ার পর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। এমনকি ব্যক্তিগত অনুশীলন শুরু করলেও এখন পর্যন্ত তারা গ্রুপ বা দলীয় অনুশীলন শুরু করতে পারেনি।

শ্রীলংকা সফরে গিয়ে বাংলাদেশ দল যদি ১৪ দিন হোটেলেই বন্দি থাকে, এ সময় নিজেদের মধ্যেও প্রস্তুতি নিতে না পারে- তাহলে গৃহবন্দি থাকার প্রভাব মাঠেও পড়বে।

তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে চলতি মাসের শেষদিকে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু শ্রীলংকার বহুমুখী শর্তে সফরে যেতে রাজি নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, কোনো কারণে শ্রীলংকা সফর না হলে আমরা ঘরোয়া লিগ আবার শুরু করে দেব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট