,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাইক রাইডার মাহী খান (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুরে কুমিলল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহি সিলেট শহরের আম্বরখানা এলাকার এনায়েতুল্লা খানের ছেলে। সে সিলেট মদন মোহন কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র।

পুুলিশ ও স্থানীয়রা জানায়, কক্সবাজার থেকে ঘুরে ৬ বন্ধু ৩ টি মোটর সাইকেলে করে সিলেটে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার গজারিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী মাহী খান গুরুতর আহত হয়। পরে তার বন্ধুরা স্থানীয় লোকজনের সহায়তায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষনা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালে আছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি