,

শ্রীলংকায় ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তামিমদের

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকায় সফরে বাংলাদেশ ক্রিকেট দলকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। শুধু তাই নয়, ৩০ জনের বেশি ক্রিকেটার সফরে নিতে পারবে না। এমন নির্দেশনাই দিয়েছে লংকান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেয়েছিল সফরে গিয়ে সাত দিন কোয়ারেন্টিনে থাকতে। কিন্তু লংকান ক্রিকেট বোর্ড তাতে রাজি নয়। তারা করোনার এই কঠিন সময়ে স্বাস্থ্য সুরক্ষায় কোনো ছাড় দিতে চায় না।

শনিবার বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ভাষ্যমতে- আমাদের সর্বোচ্চ সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হতে পারে। সেভাবেই আলোচনা চলছে। আমরা যদি কোয়ারেন্টিন সাত দিন করতে পারি, তবে আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারব।

বাংলাদেশ জাতীয় দল যখন টেস্ট সিরিজ খেলতে লংকা সফর করবে কাকতালীয়ভাবে একই সময়ে হাই-পারফরমেন্স দলেরও শ্রীলঙ্কা এইচপি দলের বিপক্ষে সিরিজ রয়েছে।

যেহেতু শ্রীলংকা বোর্ড প্রস্তুতি ম্যাচের জন্য কোনো দলকে দিতে পারছে না, তাই বাংলাদেশের এইচপি দলের সাথে অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা করেছে জাতীয় দল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট