,

ইউএস ওপেন চ্যাম্পিয়ন নওমি ওসাকা

news-image

স্পোর্টস ডেস্ক : ফাইনালে নেমে প্রথম সেটেই ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে বাজেভাবে হারলেও খেই হারাননি নওমি ওসাকা। পরের দুই সেটে দাপট দেখিয়ে ইউএস ওপেনের মুকুট জিতে নিলেন জাপানের এই তারকা।

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে শনিবার রাতে টুর্নামেন্টের নারী এককে শিরোপা নির্ধারণী লড়াইয়ে বেলারুশ তারকা আজারেঙ্কাকে ১-৬, ৬-৩, ৬-৩ গেমে হারান ওসাকা।

এই নিয়ে ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়। ২০১৮ সালেও প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন ওসাকা। ক্যারিয়ারে তিনবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলে তিনবারই জয় পেলেন তিনি।

এদিকে, ২০১৩ সালের পর প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যাম খেললেন আজারেঙ্কা। কিন্তু তাতে শ্রেষ্ঠত্ব দেখাতে পারলেন না দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন।

আজারেঙ্কার সঙ্গে লড়াইটা খুব কঠিন ছিল বলে জানালেন ওসাকা। ম্যাচ শেষে মজা করে বলেন, “আমি তোমার সঙ্গে আর কোনো ফাইনাল খেলতে চাই না। এটা সত্যিই উপভোগ্য ছিল না। সত্যিকার অর্থেই আমার জন্য এটা কঠিন ম্যাচ ছিল।”

“লড়াইটা আমার জন্য উৎসাহ ব্যঞ্জক ছিল। কারণ, আমি যখন ছোট ছিলাম তখন তোমাকে এখানে খেলতে দেখতাম। আমি তোমার কাছ থেকে অনেক শিখেছি, তোমাকে অনেক ধন্যবাদ।”

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট