,

নতুন সম্পর্কে নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : তেরো বছর বয়সে যখন নিজেকে একটু একটু করে চেনাতে শুরু করেন, তখন থেকেই নাইকির সঙ্গে গাঁটছড়া নেইমারের। ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের সঙ্গে নাইকির সম্পর্ক ছিন্ন হওয়ার খবর আগেই এসেছিল। তখনই জানা গিয়েছিল বিখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান নাইকির বদলে আরেক বিখ্যাত ব্র্যান্ড পুমার সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন নেইমার। পিএসজির ফরোয়ার্ড আজ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন বিশ্বখ্যাত জার্মান ক্রীড়া সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গেই পথ চলবেন এখন থেকে।

পুমার ওয়েবসাইটে খুশির সংবাদটি দিয়ে বলা হয়েছে, ‘রাজা (দ্য কিং) ফিরেছে। আমাদের পরিবারে স্বাগতম নেইমার জুনিয়রকে।’ যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান নাইকির সঙ্গে যে নেইমারের সম্পর্ক থাকছে না সেটা গত মাসেই জানা গিয়েছিল। চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যেই টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন। পুমার সঙ্গেই যে চুক্তিটা করতে যাচ্ছেন নেইমার সেই গুঞ্জনও ছিল। অবশেষে পুমার সঙ্গে চুক্তি করতে পেরে খুব খুশি নেইমার। ২৮ বছর বয়সী এই তারকা নিজের টুইটার পেজে লিখেছেন, ‘প্রতিটি নতুন মৌসুমের শুরুতে আমি আমার ক্যারিয়ার ও পছন্দ নিয়ে ভাবার জন্য সময় নিয়েছি। আমি যখন এই খেলাটি শুরু করি তখন যে স্বপ্ন ছিল এবং সামনে যে পথ বাকি রয়েছে সেসব নিয়ে ভাবি। এটা একটা আলাদা এবং বিশেষ মৌসুম হবে। এই কারণেই আগে যেমন করেছি, সেভাবেই এটা জানানোর সিদ্ধান্ত নিয়েছি।’

পুমার সঙ্গে নতুন অভিজ্ঞতা অর্মজনের অপেক্ষায় নেইমার, ‘আমি একটা অনন্য অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ নিতে চাই। আমার বিবেচনায় নিজেকে অনন্য অভিজ্ঞতা ও বিস্ময়কর চ্যালেঞ্জ ভরা জীবন দেওয়া উচিত।’ এর আগে অনেক কিংবদন্তি ফুটবলার পুমার সরঞ্জাম পরেছেন। এই ব্র্যান্ডকে বেছে নেওয়ার কারণ হিসেবে এটাও কাজ করেছে বলে জানিয়েছেন নেইমার।

নেইমার জানিয়েছেন, ‘আমি ফুটবল কিংবদন্তি পেলে, ক্রুইফ, ইউসেবিও এবং ম্যারাডোনার ভিডিও দেখে বড় হয়েছি। এরা মাঠের রাজা ছিলেন,আমার খেলার রাজা ছিলেন। তাদের সবার মধ্যে একটা বিষয়ে মিল ছিল—সবাই খেলা ভালোবাসতেন। নিজেকে সেরা বানাতে চাইতেন। নতুন চ্যালেঞ্জ, নতুন দায়িত্ব, আমি জানি এটা। আমি আশা করি এই অ্যাথলেটরা যা দেখিয়েছেন, সেটা মাঠে ফিরিয়ে আনতে পারব আমি। আমি চাই তাদের স্মৃতি ফিরিয়ে আনতে এবং এই ধ্রুপদি বুটে যে জাদু দেখাতেন সেটা দেখাতে। এবং এই বুটের মাধ্যমে আমার ছাপ রেখে যেতে চাই। তাঁরা সবাই পুমা ব্যবহার করেছেন এবং তারা সবাই কিং দিয়েই জাদু দেখিয়েছেন। তাই নতুন মৌসুমে আমিও চাই কিং মাঠে রাজত্ব করুক এবং আগামী প্রজন্মকে উৎসাহ দিক। ঠিক যেভাবে আমি ও অন্যরা উৎসাহ পেয়েছি।’

পুমার সঙ্গে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়ে আপাতত লাভ নেই। সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এখনো। দুই পক্ষই গোপন রাখার চেষ্টা করেছে এটা।করোনা থেকে সেরে ওঠা নেইমারকে অবশ্য কবে এই বুট পায়ে মাঠে দেখা যাবে বোঝা যাচ্ছে না। আপাতত অনুশীলনে ফিরেছেন নেইমার, আগামী ম্যাচের স্কোয়াডেও রাখা হয়েছে তাঁকে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা