,

নিষেধাজ্ঞা ওঠার আগেই সাকিব নিলামে

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসির নিষেধাজ্ঞা ওঠার আগেই সাকিবকে নিলাম তালিকায় রেখেছে লঙ্কা প্রিমিয়ার লিগ। ১ অক্টোবর হবে শ্রীলঙ্কার নতুন টুর্নামেন্টের প্রথম আসরের নিলাম। সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে তারও ২৭ দিন পর, ২৮ অক্টোবর।

তবে আশার কথা হলো সাকিবকে কেউ দলে নিলে টুর্নামেন্টের শুরু থেকেই খেলতে পারবেন। ১৪ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ৬ ডিসেম্বর। তিন ভেন্যু ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটায় হবে ২৩ ম্যাচ।

ক্রিকইনফো জানিয়েছে, টুর্নামেন্টের নিলামের জন্য ১৫০ জন আন্তর্জাতিক ক্রিকেটারের তালিকা করেছে শ্রীলঙ্কা। সাকিবের সঙ্গে বড় তারকাদের মধ্যে আছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহিদ আফ্রিদিরা।

পাঁচ দলের প্রতিটি ৬ জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। স্থানীয় খেলোয়াড় নিতে পারবে ১৩ জন করে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড হবে ১৯ সদস্যের।

আগস্টে হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম আসর। কিন্তু করোনা মহামারীর কারণে প্রতিযোগিতাটি পিছিয়ে গেছে তিন মাস।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট