,

মসজিদে বিস্ফোরণ : জেলা প্রশাসনের তদন্ত কমিটি আরও ৭ দিন সময় চেয়েছে

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রতিবেদন দেয়ার দিন ধার্য করা হলেও প্রতিবেদন দাখিল না করে আরও সাতদিনের সময় চেয়েছে তদন্ত কমিটি।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর রাতে জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এ প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আহত ৪২ জনের মধ্যে ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য