,

আশুগঞ্জে গ্যাসের রাইজার থেকে অগ্নিকান্ড, বসত ঘরসহ আসবাবপত্র ভষ্মীভূত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুরে বজ্রপাতে গ্যাসের রাইজার থেকে আগুন লেগে বসতঘরসহ আববাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর রাতে সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের শামসুল হক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা জানায়, ভোরে বৃষ্টিপাতের সময় হঠাৎ করে বজ্রপাত হয়ে রাইজারে আগুন লাগে।

এতে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পাশের বসত ঘরে লেগে গিয়ে আগুনে পুড়ে যায় বসতঘরসহ আসবাবপত্র। এতে কয়েক লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয় মানুষের সহায়তায় দীর্ঘ সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ ফায়ার সার্র্ভিস কর্মকর্তা রনজিৎ কুমার জানান, বজ্রপাত থেকে বাড়ির গ্যাসের রাইজের আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া