,

মেসি ফিরলেন দলগত অনুশীলনে

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি নতুন মৌসুমে বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছিলেন সোমবার। তবে প্রথম দুই দিন ব্যক্তিগত অনুশীলন করেন তিনি। বুধবার থেকে অবশ্য কাতালান ক্লাবটির দলীয় অনুশীলনে ফিরেছেন মেসি।

এই প্রথম রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন করলেন আর্জেন্টাইন তারকা।

নতুন মৌসুমে বার্সেলোনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। অনেক নাটকের অবশ্য থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর করোনা পরীক্ষার পর সোমবার অনুশীলনে যোগ দেন। তবে লা লিগার করোনা প্রোটোকল অনুযায়ী, দ্বিতীয় করোনা পরীক্ষায় নেগেটিভ না হওয়া পর্যন্ত দলগত অনুশীলন করতে পারবে না কেউ। মেসিরও তাই দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি তখন।

শনিবার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে বার্সেলোনা। মেসি সেই ম্যাচ খেলবেন কিনা তা নির্ভর করছে তার স্বাস্থ্য পরীক্ষার ওপর। কারণ পুরোপুরি ফিট না থাকলে মেসিকে নিয়ে কেউই ঝুঁকি নিতে রাজি নয়।

এদিকে বুধবার বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন ফিলিপে কুতিনহো, সার্জিও বুসকেটস, ফ্রেঙ্কি দে জং ও আনসু ফাতি। দুই ফরাসি তারকা ক্লিমেন্ট লেঙ্গলেট ও আঁতোয়ান গ্রিজমান নিজ দেশের হয়ে নেশনস লিগ খেলছেন। মঙ্গলবারও ম্যাচ ছিল তাদের। তাই এদিনও বার্সার অনুশীলনে অনুপস্থিত ছিলেন দুজন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট