,

ক্রিকেটার সাইফ ও ট্রেনার নিকের করোনা পজিটিভ : বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটারদের করোনা টেস্টের রিপোর্ট কি? ১৭ ক্রিকেটার আর ৭ সাপোর্টিং স্টাফের ক’জন নেগেটিভ আর কতজন পজিটিভ? আজ মঙ্গলবার দুপুর থেকেই ক্রিকেট পাড়ায় কৌতূহলী এ প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরও সঙ্গে সঙ্গেই তা গণমাধ্যমকে জানায়নি। অনেকটা সময় পার হলেও আনুষ্ঠানিক বিবৃতি আসছিল না।

এর মধ্যে বিকেল নামতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, ১৭ ক্রিকেটারের মধ্যে একজন করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। তিনি তরুণ ওপেনার সাইফ হাসান। আরেকজন স্টাফও করোনা পজিটিভ হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম জানা যায়নি।

এবার বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত হওয়া গেল, সাইফ হাসান সত্যিই করোনা পজিটিভ। তার সঙ্গে করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন জাতীয় দলের ট্রেনার নিক লি।

এর আগে ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্টিং স্টাফের বাসায় গিয়ে গতকাল সোমবার করোনার নমুনা সংগ্রহ করা হয়। বারডেমের বিশেষজ্ঞরা ওই নমুনা সংগ্রহের কাজ করেছেন। ২৪ ঘণ্টা পর সে রিপোর্ট মিলেছে।

বিসিবির পক্ষ থেকে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম আনুষ্ঠানিকভাবে জানান যে, ১৭ ক্রিকেটার আর ৭ সাপোর্টিং স্টাফের মধ্যে শুধু দুজনের করোনা সংক্রমণ হয়েছে।

সাইফ ছাড়া মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব ঠিকই করোনা টেস্টে উৎরে গেছেন।

আগেই জানা, যাদের করোনা নেগেটিভ হয়েছে তারা কাল (বুধবার) থেকে আবার অনুশীলন করতে পারবেন। পজিটিভ সাইফকে বোর্ডের পক্ষ থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আইসোলেশনে একটি নির্দিষ্ট সময় থাকার পর তাকে আবার টেস্ট করানো হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট