,

এবার এমবাপে করোনায় আক্রান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : নেইমারসহ ছয় সতীর্থের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন পিএসজির আরেক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। ফরাসি ক্লাবটির সপ্তম খেলোয়াড় হিসেবে ছোঁয়াচে ভাইরাসটিতে আক্রান্ত হলেন এই ফরোয়ার্ড।

এমবাপে এখন আছেন জাতীয় দল ফ্রান্স শিবিরে। ফলে উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের পরবর্তী ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ২১ বছর বয়সী এই ফুটবলার। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

জাতীয় দলের হয়ে সুইডেনের বিপক্ষে ম্যাচে খেলতে নামেন এমবাপে এবং দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটিও আসে পিএসজির এই তারকার কাছ থেকে।

সোমবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে এমবাপের করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করা হয়, “সোমবার সকালে উয়েফা পরিচালিত কভিড-১৯ টেস্টে (এমবাপের) ফল পজিটিভ এসেছে। চূড়ান্ত ফল আসার পর অনুশীলন পরবর্তী সময়ে তাকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”

এদিকে, এমবাপের করোনা আক্রান্তের খবরে বড় ধাক্কা খেল পিএসজি। কদিন আগেই স্পেনের ইবিজিয়ায় ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হন ক্লাবটিতে তার সতীর্থ নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়া, কেইলর নাভাস, মাউরো ইকার্দি এবং লিওনার্দো পারদেস।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট