,

ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে সেরেনা

news-image

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনে জয়ের ধারা অব্যাহত রেখেছেন নারী এককের অন্যতম ফেভারিট সেরেনা উইলিয়ামস। তিন সেট লড়ে গ্রিসের মারিয়া সাক্কারিকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের তারকা এই খেলোয়াড়।

ফ্লাশিং মিডোসে মাত্র ৩৭ মিনিটে প্রথম সেটটি ৬-৩ ব্যবধানে নিজের করে নেন সেরেনা। কিন্তু দ্বিতীয় সেটে টাইব্রেকারে হেরে বসেন ৩৮ বছর বয়সী এই খেলোয়াড়। তবে শেষ সেটটি জিতে ৬-৩, ৬-৭ (৬-৮) ও ৬-৩ গেমে পঞ্চদশ বাছাই সাক্কারিকে হারান তিনি।

ম্যাচ শেষে সেরেনা বলেন, “আমি কেবল লড়াই চালিয়ে যাচ্ছিলাম। সে (সাক্কারি) ভালো খেলছিল; আক্রমণাত্মক ছিল। আমি জানতাম, আমাকেও একই কাজ করতে হবে।”

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে সেরেনা বুলগেরিয়ার টিসভেতানা পিরোনকোভার মুখোমুখি হবেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা।

ফ্রান্সের আলিজে কোরনেতকে ৬-৪, ৬-৭, ৬-৩ গেমে হারানো টিসভেতানা এর আগে কখনোই ইউএস ওপেনে কোয়ার্টার-ফাইনাল খেলেননি; ২০১৭ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামে খেলছেন তিনি।

জয়ধারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে সাতবারের মতো ইউএস ওপেন জেতা হবে সেরেনার। সেই সঙ্গে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ভাগ বসাবেন অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টের রেকর্ডে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট