,

জার্মানি হতাশার বৃত্ত থেকে বেরোতেই পারছে না

news-image

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে স্পেনের বিপক্ষে একদম শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছিল জার্মানির। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল না খেলেও, হতাশা বিন্দুমাত্র কমেনি দলটার। ২০১৪ এর বিশ্বকাপজয়ীরা উয়েফা নেশনস লিগে ড্র করেছে আবারও। এবার সুইজারল্যান্ডের সঙ্গে, ১-১ গোলে। ফলে নেশনস লিগের দুই আসর মিলিয়ে ছয় ম্যাচ খেলে জয়টা অধরাই রইল তাদের।

বাসেলের সেন্ট জ্যাকব পার্কে গত রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচটায় প্রথমে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইলকায় গুন্দোগানের গোলে এগিয়ে যায় জার্মানি। বেশ সুন্দর একটা আক্রমণে ১৪ মিনিটেই গোল পেয়ে যান গুন্দোগান। সেন্টারব্যাক ম্যাথিয়াস জিন্টারের কাছ থেকে বল নিয়ে ডি-বক্সের সামনে থেকে গোলমুখে নিচু শট নেন এই সিটি তারকা। শেষ মুহূর্তে বাঁক খেয়ে বল ঢুকে যায় জালে। এরপর বেনফিকা স্ট্রাইকার হারিস সেফেরোভিচ বেশ ক’বার চেষ্টা করেও গোল করতে পারেননি। মাঝে জার্মানির হয়ে সুযোগ পেয়েছিলেন চেলসির স্ট্রাইকার টিমো ভেরনার ও পিএসজি মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলার।

ড্র করে অসন্তুষ্ট জার্মান কোচ জোয়াকিম লো, ‘আমরা আমাদের সুযোগগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। আমরা সুইজারল্যান্ডকে ম্যাচে ফিরে আসার সুযোগ করে দিয়েছি। শেষমেশ আমি এটাই বলব, দুই দলের জন্যই ড্র-টা আদর্শ ফল। এক গোলে এগিয়ে থাকার পরেও যখন আপনি ম্যাচ জিততে পারবেন না, সেটা বিরক্তিকর। সমস্যা হলো আমরা ঠিকঠাক জিতে আসতে পারছি না। দুই গোলে এগিয়ে থাকলে সুইজারল্যান্ড ম্যাচে ফিরতে পারত কি না, আমার সন্দেহ আছে।’

শেষমেশ দ্বিতীয়ার্ধে কপাল খোলে সুইসদের। ৫৭ মিনিটে উইঙ্গার ব্রিল এম্বোলোর কাছ থেকে বল নিয়ে গোল করেন রাইটব্যাক সিলভান উইদমার। গোল খাওয়ার পর আর খেলায় ফিরতে পারেনি জার্মানরা। ড্র নিয়েই মাঠ ছাড়ে তারা। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে স্পেন। গত রাতে স্পেনের কাছে হারা ইউক্রেন এক জয় নিয়ে আছে দ্বিতীয় স্থানে। দুই ড্রয়ে জার্মানি আছে তৃতীয় স্থানে। সবার তলানিতে থাকা সুইজারল্যান্ডের পয়েন্ট এক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট