রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহজ জয়ে সিরিজ ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না ইংল্যান্ড। জস বাটলারের ব্যাটে ভর করে তুলে নিয়েছে দারুণ জয়। তাতে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে থাকতেই নিজেদের করেছে স্বাগতিকেরা।

এর আগে প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া নিজেদের হাতে থাকা ম্যাচ হাত ছাড়া করেছিল। এবার অবশ্য লড়াইটাও করতে পারল না।

সোমবার সাউদাম্পটনে ১৫৮ রানের লক্ষ্য ছিল ইংল্যান্ডের সামনে। জস বাটলারের ৫৪ বলে অপরাজিত ৭৭ রানে ভর করে ৬ উইকেটে জয় পায় ইংল্যান্ড। ৭ বল হাতে থাকতেই নিশ্চিত হয় জয়।

টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৭ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি খুব বেশি যে এগিয়েছে তা নয়। জনি বেয়ারস্টো (৯) হিট উইকেট হয়ে মাঠ ছাড়েন তৃতীয় ওভারেই। ১৯ রানে প্রথম উইকেট হারানোর পর আরেক ওপেনার বাটলার দ্বিতীয় উইকেটে ডেভিড মালানকে নিয়ে ৮৭ রান যোগ করেন।

আগের ম্যাচের ম্যাচসেরা মালান ৩২ বলে ৪২ রান করে ফেরেন। এরপর টম ব্যান্টন (২) ও অধিনায়ক ইয়ন মরগানও (৭) দ্রুতই ফিরে যান। তবে মইন আলিকে নিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন বাটলার।

শেষ দুই ওভারে ১৮ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। মইনই নিয়েছেন ১০ রান। ৬ বলে ১টি করে চার ও ছক্কায় অপরাজিত ১৩ রান করেন মইন।

এদিকে বাটলার টি-টোয়েন্টিতে নিজের অষ্টম ফিফটি তুলে নেন ৩৮ বলে। শেষ পর্যন্ত ৮ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। আগের ম্যাচে তিনি করেছিলেন ৪৪ রান। এদিনের ম্যাচসেরাও বাটলার।

এর আগে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ছিল ব্যর্থ। পরে অ্যারন ফিঞ্চ ৩৮ বলে ৪০, মার্কাস স্টয়নিস ২৬ বলে ৩৫, গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ২৬, অ্যাস্টন অ্যাগার ২০ বলে ২৩ ও প্যাট কামিন্স ৫ বলে অপরাজিত ১৩ রান করেন। ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান।

মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী