,

ফ্রান্সকে জেতালেন এমবাপে (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : অসাধারণ এক গোল করলেন কিলিয়ান এমবাপে। তার জাদুকরী পারফরম্যান্সে সুইডেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের শুভ সূচনা করেছে ফ্রান্স।

স্টোকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে স্বাগতিক সুইডেনকে ১-০ হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতিতে যাওয়ার চার মিনিটে অসাধারণ নৈপুণ্যে একমাত্র জয়সূচক গোলটি করেন এমবাপে।

গত মৌসুম শেষে প্রতিযোগিতাটির শীর্ষ টায়ারে উঠে আসা সুইডেনের রক্ষণের সামনে রীতিমতো খাবি খাচ্ছিল ফ্রান্স। ম্যাচের ৪০ তম মিনিট পর্যন্ত গোলশূন্য থাকতে হয় দিদিয়ের দেশমের দলকে।

এর মধ্যে এমবাপে গোলের খুব কাছে গেলেও লক্ষে রাখতে পারেনি শট। ২১ বছর বয়সী এই স্ট্রাইকারও শেষ পর্যন্ত ম্যাচের গোল শূন্যতা ভাঙেন। দারুণ ছিল তার গোলটি। বাঁ দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে দারুণ কৌশলে দুজনকে পরাস্ত করে দুরূহ কোণ থেকে ঠিকানা খুঁজে নেন এই পিএসজি তারকা।

এই গোলই শেষ পর্যন্ত ফ্রান্সকে পুরো তিন পয়েন্ট এনে দেয়। ম্যাচের বাকি সময়ে কোনো দলকেই ছন্দে দেখা যায়নি।

পুরোটা সময় জুড়ে নিজেকে খুঁজে ফেরা যোগ করা সময়ে হতাশা আরও বাড়ান অঁতোয়ান গ্রিজমান। অঁতনি মার্সিয়াল ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। কিন্তু স্পট কিকে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন বার্সেলোনা তারকা গ্রিজমান।

এদিকে, গ্রুপের অপর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে প্রতিযোগিতাটির এবারের আসরেও শুভ সূচনা করেছে গত আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল।

https://youtu.be/fSluzpf2qB8

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট