,

চ্যাম্পিয়ন পর্তুগালের উড়ন্ত শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগের নতুন মৌসুমের শুরুটাও দারুণ হয়েছে পর্তুগালের। তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াই নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে গত আসরের চ্যাম্পিয়নদের।

নিজেদের মাঠ পোর্তোয় শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে প্রতিপক্ষকে ৪-১ গোলে হারায় ফের্নান্দো সান্তোসের দল। বিরতির আগে এক গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোলটি পায় তারা। বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন জোয়াও কানসেলো, দিয়োগো জোতা, জোয়াও ফেলিক্স ও আন্দ্রে সিলভা।

দলে থাকলেও ম্যাচটিতে খেলেননি রোনালদো। পায়ের আঙ্গুলে সংক্রমণে ভুগছেন তিনি। আর একটি গোল পেলেও আন্তর্জাতিক ফুটবলে একশো গোল করার মাইলফলক স্পর্শ করবেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। ২০১৮ সালের নভেম্বরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ মিস করলেন রোনালদো।

যোগ করা সময়ে সান্ত্বনাসূচক গোলটি করে পেতকোভিচ। আন্তে রেবিচের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

এদিকে, গ্রুপের অপর দুই ম্যাচে ডেনমার্ককে ২-০ গোলে হারায় বেলজিয়াম এবং স্বাগতিক সুইডেনকে ১-০ গোলে হারায় ফ্রান্স।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট