,

সুয়ারেজের ব্যাপারে এবার সিদ্ধান্তের পালা

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনাতেই থেকে যাচ্ছেন লিওনেল মেসি। তবে বাধ্য হয়ে। ক্লাব ছাড়তে চেয়েছিলেন তিনি। মনস্থির করে ফেলেছিলেন। শুধু রিলিজ ক্লজের খড়গ মাথার ওপর ঝুলিয়ে মেসিকে ক্যাম্প ন্যুতে থেকে যেতে বাধ্য করেছেন ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউ।

সে যাই হোক, মেসির বার্সাতেই আরও এক মৌসুম থেকে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এখন সুয়ারেজের ভবিষ্যত ঠিক হওয়ার অপেক্ষা। তিনিও কি মেসির সঙ্গে আরও এক মৌসুম বার্সাতেই থাকবেন? নাকি ফ্রি এজেন্টে ক্লাব ছাড়ার সুযোগ করে দেওয়ায় চলে যাবেন?

সুয়ারেজকে দলে নিতে আগ্রহী জুভেন্টাস। শত্রু শিবিরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার জুটি গড়া সময়ের ব্যাপারই মনে হচ্ছে। মেসি সংকটের সুরহা হওয়ার আগেই সুয়ারেজের তুরিনে যাওয়া নিশ্চিত হয়ে যেতে পারতো। শুধু ভিসা জটিলতার কারণে আটকে গেছে বলে জানা গেছে। আটকে যখন গেছে সেটা কি নতুন মৌসুম পর্যন্তই আটকে থাকবে?

বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান অবশ্য জানিয়ে দিয়েছেন, সুয়ারেজ তার মূল পরিকল্পনায় নেই। তবে বদলি হিসেবেও খেলতে রাজি বলে জানিয়েছেন সুয়ারেজ। এছাড়া সাবেক আয়াক্স ও লিভারপুল স্ট্রাইকারের বিকল্প কাউকে এখনও আনতে পারেনি বার্সা। বর্তমান বার্সা দলে মেসির সবচেয়ে কাছের বন্ধুও তিনি। সুয়ারেজের তাই থেকে যাওয়ার সম্ভাবনাও আছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট