,

সাকিবের করোনা নেগেটিভ

news-image

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছেন সাকিব আল হাসান। শুক্রবার রিপোর্ট হাতে পেয়েছেন এই অলরাউন্ডার। তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার আগেই করোনা টেস্ট করান তিনি। তার সেই রিপোর্টও নেগেটিভ এসেছিল। দেশে ফিরে আরেকবার করোনা পরীক্ষা করান তিনি।

জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে নীরব থাকায় এক বছর পেশাদার ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন তিনি। তার আগে ফিটনেস ফিরে পেতে এক মাস বিকেএসপিতে একান্ত অনুশীলন করবেন এই অলরাউন্ডার।

আগামী মাসে শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। প্রথম টেস্ট ২৩ অক্টোবর শুরু হবে, তখন সাকিব নিষেধাজ্ঞায় থাকায় অংশ নিতে পারবেন না। ৩১ অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে, তার আগের দিনই নিষেধাজ্ঞা উঠে যাবে সাকিবের। হয়তো দ্বিতীয় টেস্ট থেকেই তার সার্ভিস পাবে বাংলাদেশ দল। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ৮ নভেম্বর শুরু হবে।

আসন্ন শ্রীলংকা সফরকে সামনে রেখেই বিকেএসপিতে টানা এক মাস অনুশীলন করার কথা সাকিবের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট