,

করোনার কারণে শান্ত-দীঘির শ্যুটিং বন্ধ

news-image

বিনোদন ডেস্ক : অনুমতি পেলেও সিনেমার শ্যুটিং শুরু হতে দেরি হচ্ছিল। সম্প্রতি কিছু নির্মাতা সিনেমার শ্যুটিং শুরু করেছেন। জনপ্রিয় শিল্পী দীঘি নায়িকা হিসেবে অভিষেক করতে যাচ্ছেন ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার মাধ্যমে। এই সিনেমার শ্যুটিং শুরু হয়েছিল সম্প্রতি। স্বাস্থ্যবিধি মেনে সিনেমার কাজ করছিলেন পরিচালক শামীম আহমেদ রনি। কিন্তু হঠাৎ তার শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে। ঠান্ডা-জ¦রে আক্রান্ত হয়েছেন রনি। তাই করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেছে সিনেমাটির শ্যুটিং।

ছবির প্রযোজক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, এফডিসিতে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার শ্যুটিং। টানা শ্যুটিং করে কাজ শেষ করার কথা থাকলেও করোনা আতঙ্কে তা এখন স্থগিত করা হয়েছে। পরিচালক শামীম আহমেদ রনি করোনা পরীক্ষা করানোর জন্য নমুনা দিয়েছেন। এখনো রেজাল্ট পাওয়া যায়নি। তার সুস্থতার পর নতুন শিডিউল ঠিক করে ছবিটির কাজ শুরু করা হবে। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি প্রযোজনা করছেন সেলিম খানের মেয়ে পিংকি খান। বঙ্গবন্ধুর কিশোর জীবনের গল্প দেখানো হবে এতে। বঙ্গবন্ধুর চরিত্রে রয়েছেন প্রযোজক সেলিম খানের ছেলে শান্ত খান। দীঘিকে দেখা যাবে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি