,

করোনায় আক্রান্ত পিএসজি’র আরও তিন খেলোয়াড়

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস জেঁকে বসেছে পিএসজিতে। নেইমার, আঞ্জেল ডি মারিয়া ও লিয়েনদ্রো পেরেদেসের পর ফরাসি ক্লাবটির আরও তিনজন খেলোয়াড় ছোঁয়াচে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে ইএসপিএন ও স্কাই স্পোর্টসের খবরে বলা হয়েছে।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় নতুন করে তিনজনের করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করেছে পিএসজিও। তাতে বলা হয়েছে, “সার্স সিওভি২ (করোনাভাইরাস) এর সবশেষ টেস্টে তিনজনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।”

তবে নতুন আক্রান্ত খেলোয়াড়দের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস লিগে রানার্স-আপ হওয়া পিএসজিতে মোট করোনা আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।

গত সোমবার ডি মারিয়া ও পেরেদেসের রিপোর্ট পজিটিভ আসে; বুধবার জানানো হয় করোনায় আক্রান্ত দলের সবচেয়ে বড় তারকা নেইমারও। তারা সবাই ছুটি কাটাতে স্পেনের ইবিজা দ্বীপে বেড়াতে গিয়েছিলেন।

লিগ ওয়ানের নতুন মৌসুমের সময় যখন ঘনিয়ে আসছে তখন একের পর করোনাভাইরাসে আক্রান্তের খবর আসছে পিএসজি থেকে। ফ্রান্সের লিগটির করোনা প্রটোকলও খুব কড়াকড়ি। কোনো ক্লাবে চারজনের এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে তাদের ম্যাচগুলো স্থগিত করা হবে।

এরই মধ্যে এই প্রটোকলের কবলে পড়েছে মার্শেই ক্লাব। লিগের উদ্বোধনীর দিন সেন্ত এতিয়েনের বিপক্ষে ক্লাবটির ম্যাচ স্থগিত করা হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তে খবর পাওয়া গেছে মঁপেলিয়ে, রেনে ও লিও ক্লাব থেকেও।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট