,

শেষ মিনিটে স্পেনের জাদু দেখালো জার্মানি

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচটিতে নিজেদের মেলে ধরতে চরমভাবে ব্যর্থ হয়েছে জার্মান ফুটবল দল। তবু সম্ভাবনা জেগেছিল ন্যুনতম ব্যবধানে ম্যাচ জিতে নেয়ার। কিন্তু ম্যাচের একদম শেষ মিনিটের গোলে জার্মানদের রুখে দিয়েছে স্পেন।

বৃহস্পতিবার রাতে জার্মানির মার্সিডিজ বেঞ্জ এরেনায় নেশনস লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও স্পেন। মাঠের খেলায় জার্মানির চেয়ে যোজন যোজনে এগিয়ে ছিল স্পেন। কিন্তু কাজের কাজ গোলটি আগে করে জার্মানরা। তবে শেষ মিনিটের গোলে ড্র করতে পেরেছে স্প্যানিশরা।

দীর্ঘদিন পর ফেরা আন্তর্জাতিক ফুটবলে দুই দলেই ছিল বেশ কিছু নতুন মুখ। কিন্তু মাঠের খেলায় তেমন বোঝা যায়নি সেটা। যদিও বেশ কিছু সহজ সুযোগ মিস করেছে দুই দলই। যে কারণে প্রথমার্ধ থেকে যায় পুরোপুরি গোলশূন্য।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫১ মিনিটের মাথায় জার্মানিকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড টিমো ওয়ের্নার। সতীর্থ রবিন গোজেন্সের বাড়ানো বল ধরে ঠাণ্ডা মাথায় ম্যাচের প্রথম গোলটি করেন তিনি। মিনিট দশেক পর অবশ্য সহজ আরেকটি সুযোগ হাতছাড়া করেন ওয়ের্নার।

দুই দলের গোল মিসের মহড়ায় মনে হচ্ছিল, ওয়ের্নারের এক গোলেই শেষ হবে ম্যাচ। কিন্তু নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্তি যোগ করা সময়েরও শেষ মিনিটে জার্মানদের হতাশায় ডোবান হোসে লুইস গায়া। তার আলতো টোকায় ভাগাভাগি হয় ম্যাচের পয়েন্ট।

নেশনস লিগে জার্মানির পরের ম্যাচ আগামী রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে, সুইজারল্যান্ডের বিপক্ষে। একইদিন একই সময়ে ইউক্রেনের বিপক্ষে খেলবে স্পেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট