,

সাকিব করোনা টেস্টের নমুনা দিলেন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, সাকিব আল হাসানের করোনা টেস্ট বাধ্যতামূলক নয়। যেহেতু তিনি যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজে ঢাকা এসেছেন, তাই তাকে করোনা টেস্ট দিয়েই বিমানে উঠতে হয়েছে এবং সেটা মাত্র দুদিন আগেই।

বাংলাদেশে আসার পর আর সাকিবের করোনা টেস্ট করানোর বাধ্যবাধকতা ছিল না। শুধু আইসোলেশনে থাকলেই চলবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। তাকে করোনা টেস্ট করাতেই হলো।

কারণ সাকিব আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে একান্তে নিবিড় অনুশীলন করবেন। করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট আসলেই কেবল বিশ্বসেরা অলরাউন্ডার বিকেএসপিতে প্রবেশের অনুমতি পাবেন।

শেষ পর্যন্ত করোনা টেস্ট করিয়েছেন সাকিব। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টার পর তার করোনা টেস্টের নমুনা নিয়ে যাওয়া হয়েছে। সাকিব বনানীতে নিজের বাসায় বসেই করোনা টেস্টের নমুনা দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, আগামীকাল শুক্রবার হয়তো রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট নেগেটিভ হলে ৫ সেপ্টেম্বর শনিবার বিকেএসপি যাবেন সাকিব। সেখানে ৪ থেকে ৫ সপ্তাহ নিবিড় অনুশীলন করবেন।

বলার অপেক্ষা রাখে না, আগামী ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছেন সাকিব। তাকে আবার শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে খেলানোর কথা ভাবা হচ্ছে। বিকেএসপির সেই একান্ত অনুশীলনটা মূলত সে লক্ষ্যেই করবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট