,

ক্রিকেটারদের অনুশীলন হঠাৎ বন্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের থাবা থেকে মুক্তি পেল না মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। গত এক মাস ধরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে অংশ নেওয়া বেশ কয়েকজন সাপোর্ট স্টাফের মধ্যে করোনার লক্ষণ দেখা দিয়েছে। এদের মধ্যে এক ট্রেনার করোনা পরীক্ষায় পজিটিভও হয়েছেন।

২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা। ট্রেনারের করোনা ধরা পড়ার বিষয়টি জাতীয় দলের অনুশীলনে কোনো প্রভাব ফেলবে না।

এ কারণে বাড়তি সতর্কতা হিসেবে ক্রিকেটারদের অনুশীলন তিন দিনের জন্য সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘আমাদের মেডিকেল প্রটোকলে (স্বাস্থ্য বিধি) এই পরামর্শ দেওয়া আছে, যে কোনো ধরনের সমস্যা হলে একটা বিরতি দিতে হবে। এটা আমাদের মেডিকেল প্ল্যানেরই অংশ ছিল, কিছুটা বিরতি দিয়ে আবার শুরু করা হবে। সতর্কতাবশত এই ব্যবস্থা নেওয়া।’

২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা। ট্রেনারের করোনা ধরা পড়ার বিষয়টি জাতীয় দলের অনুশীলনে কোনো প্রভাব ফেলবে না, এই ব্যাপারে বেশ আত্মবিশ্বাস নিজাম উদ্দিন, ‘এটা ভেবেই আমরা ওয়ার্ক ফ্রম হোম (এ সপ্তাহে) করেছিলাম। আমাদের অনুশীলন কিংবা অনূর্ধ্ব-১৯ দলের কর্মসূচি বন্ধ হয়নি। এমনকি দলীয় অনুশীলন যেটা শুরু করব সেটাতেও প্রভাব পড়েনি। এটা আমাদের মেডিকেল পরিকল্পনারই অংশ। এই পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে। কারও যদি উপসর্গ দেখা দেয়, কেউ যদি আক্রান্ত হয়; সাপোর্ট স্টাফ কিংবা মাঠকর্মীদের যদি কিছু হয় সেটি ভেবেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া।’

ঈদের আগে থেকেই ব্যক্তিগত অনুশীলন করছেন ক্রিকেটাররা। এক মাস একক অনুশীলনের পর গত সপ্তাহ থেকে জুটি বেঁধে অনুশীলন করা শুরু করেছেন মুশফিক-তামিমেরা।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা