,

বড় সংগ্রহেও রক্ষা পেল না পাকিস্তান : রেকর্ড গড়া জয় ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : ১৯৬ রানের পুঁজিটাও যথেষ্ট হলো না পাকিস্তানের। অধিনায়ক ইয়ন মরগান ও ডেভিড মালান ঝড় তুললেন। এই দুইয়ের ব্যাটে টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয় তুলে নিল ইংল্যান্ড।

রবিবার ম্যানচেস্টারে বাবর আজমের দলকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

মরগানের দল টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল। বাবর আজম ও মোহাম্মদ হাফিজের ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৯৫ রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে যা দলটির সর্বোচ্চ।

কিন্তু এই রানও ৫ বল হাতে রেখে পেরিয়ে যায় ইংলিশরা। সব মিলে এটি দলটির তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।

১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার টম ব্যানটন ও জনি বেয়ারস্টো ভালো শুরু এনে দেন দলকে। ৬.২ ওভারে ৬৬ রান যোগ করেন এই দুজন। সপ্তম ওভারে পর পর দুই বলে দুজনকেই ফেরান শাদাব খান। ব্যানটন ১৬ বলে ২০ ও বেয়ারস্টো ২৪ বলে ৪৪ রান করেন।

এরপর উইকেটে এসে মালান ও মরগান ঝড় তোলেন। ২৭ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের ১৪তম ফিফটি পূরণ করেন মরগান। হারিস রউফের শিকার হওয়ার আগে ৩৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় করেন ৬৬ রান।

মরগান ফেরার পর মালান দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। ৩৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৪ রানে অপরাজিত ছিলেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার পঞ্চম ফিফটি।

মরগান ফেরার পর মঈন আলি (১) ও স্যাম বিলিংসকে (১০) হারায় ইংল্যান্ড। তাতে শেষ দিকে খানিক উত্তেজনার আভাস মিললেও মালানের ব্যাটে তা হওয়ায় ভেসে যায়।

৩ উইকেট নিয়ে শাদাব পাকিস্তানের সবচেয়ে সফল বোলার। ২ উইকেট নিয়েছেন হারিস রউফ।

এর আগে হাফিজ ও বাবরের ব্যাট হেসেছে। ২৬ বলে ফিফটি পূরণ করা হাফিজ শেষ পর্যন্ত থামে দলীয় সর্বোচ্চ ৬৯ রান করে। ৩৬ বলের ইনিংসটিতে ছিল ৫ চার ও ৪ ছক্কা। বাবর ৪৪ বলে ৭ চারে ৫৬ রান করেন। হাফিজের এটি ১১তম ফিফটি, বাবরের ১৩তম। এ ছাড়া ফখর জামান ২২ বলে ৩৬ রান করেন।

ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ সর্বাধিক ২ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ইংলিশ অধিনায়ক মরগান।

তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড। প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছিল। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট