,

নেইমারকে সঙ্গে নিয়ে ম্যানচেস্টার সিটিতে যেতে চান মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বলতেই পাগল ব্রাজিলীয় সুপারস্টার নেইমার জুনিয়র। দুজনের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক। নেইমার বার্সায় থাকার সময় থেকেই উঠে আসে দুজনের সম্পর্কের কথা। এ সম্পর্কের খাতিরেই নেইমারকে নিয়েই ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে চাচ্ছেন মেসি।

মেসির বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই নতুন ঠিকানা হিসেবে সবচেয়ে আলোচিত নাম পেপ গার্দিওয়ালার ম্যানসিটি। ক্লাবটি মেসিকে দীর্ঘমেয়াদে নেওয়ার পরিকল্পনা করেছে। তিন বছর লা ব্লুজদের সঙ্গে কাটানোর পর মেসি খেলবেন সিটির মালিকের অন্য ক্লাব নিউইয়র্ক এফসিতে।

এদিকে ব্রাজিলের গণমাধ্যম দাবি করছে, নেইমারের সঙ্গে মেসির ইতিমধ্যে একান্তে কথাও হয়েছে ম্যানসিটিতে যাওয়ার ব্যাপারে। ব্রিটিশ দৈনিক দ্য মিরর এক প্রতিবেদনে দুই তারকার কথা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মেসির সঙ্গে বার্সায় তিন মৌসুম কাটিয়েছেন নেইমার। ২০১৩ সালে ব্রাজিলীয় ক্লাব সান্তোস থেকে ২০১৩ সালে নেইমার যোগ দেন বার্সায়। এরপর ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফারের বিনিময়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যান।

ব্লেচার রিপোর্ট ইএসপিনের বরাত দিয়ে জানিয়েছে, মেসিকে আনার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে ম্যানচেস্টার সিটি। ব্লেচার রিপোর্ট জানায়, মেসিকে দীর্ঘমেয়াদে ম্যানসিটিতে থাকার জন্য চুক্তির অফার করা হবে। তিন বছর স্কাই ব্লুজদের সঙ্গে থাকার পর ম্যানসিটির মালিকের অন্য ক্লাব নিউইর্ক এফসিতে খেলবেন মেসি।

গত মঙ্গলবার রাতে এক ফ্যাক্সের মাধ্যমে বার্সাকে মেসি জানিয়ে দেন, তিনি আর ন্যু ক্যাম্পে থাকছেন না। এরপর থেকেই চারদিকে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট