,

৩১ আগস্ট ফিরছেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : গত মার্চে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব আল হাসান। এবার দেশে ফেরার পালা। আগামী ৩১ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার। ঢাকায় এসে করোনা পরীক্ষায় নেগেটিভ হলে অনুশীলনের জন্য সরাসরি বিকেএসপিতে চলে যাবেন সাকিব। তাঁর পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সাকিবের পরিবারের এক সদস্য বলছিলেন, ‘তিনি সোমবার আসবেন। ঢাকা এসে করোনা পরীক্ষা করাবেন। রিপোর্ট পেতে দু-তিন দিন সময় লাগবে। এই কদিন বনানীর বাসায় বিশ্রাম নেবেন। রিপোর্ট নেগেটিভ এলে বিকেএসপিতে চলে যাবেন অনুশীলনের জন্য। ৫-৬ তারিখের দিকে আশা করি বিকেএসপিতে থাকবেন তিনি। এখন পর্যন্ত এভাবেই পরিকল্পনা করা।’

আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে সাকিবের। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে আইসিসিকে না জানানোর কারণে সাকিবকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা শেষ হতেই ক্রিকেটে ফেরার পরিকল্পনা সাকিবের।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন। বিসিবি প্রধান নাজমুল হাসানও তা-ই বলেছেন। সে জন্যই মাস জুড়ে বিকেএসপিতে একাকী অনুশীলন করবেন সাকিব। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট