,

ব্যাটিং টেকনিকে আরও দক্ষ হওয়ার চেষ্টায় আফিফ

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাটিংয়ের টেকনিক কীভাবে আরও ভালো করা যায়, লকডাউনের সময়ে সেসব ভেবেছেন অলরাউন্ডার আফিফ হোসেন। অনলাইনে কথা বলেছেন সাবেক ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জির সঙ্গে। এখন অনুশীলনে ফিরে সেসব নিয়ে কাজ করছেন।

‘আমাদের যে ব্যাটিং কোচ ছিলেন নিল ম্যাকেঞ্জি, তার সঙ্গে অনলাইনে আলোচনার মাধ্যমে ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে কাজ করেছি,’ বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শেষে আফিফ জানালেন, ‘ওগুলোই আপাতত করার চেষ্টায় আছি। আয়ত্ত করতে পারলে হয়তো আরও ভালো করতে পারব।’

লকডাউনের দিনগুলোর কথা স্মরণ করে তরুণ এই ক্রিকেটার বলেন, ‘লম্বা সময় খেলা বন্ধ ছিল। সময়টা কঠিন গেছে। কোচিং স্টাফ, ট্রেনাররা যে সূচি তৈরি করে দিয়েছিলেন তা অনুসরণের চেষ্টা করেছি। এ ছাড়া অনলাইনে যেসব সভা হয়েছে সেগুলো অনেক বুস্টআপ করেছে আমাদের।’

গেল ১৯ জুলাই মিরপুর ও দেশের বিভিন্ন ভেন্যুতে জাতীয় দলের খেলোয়াড়দের একক অনুশীলন শুরু হয়। আফিফ অবশ্য যোগ দিয়েছেন সম্প্রতি। এখন তাকিয়ে সামনের দিকে।

‘সামনে খেলা শুরু হচ্ছে এটা অবশ্যই ভালো দিক। ম্যাচগুলোতে যেন ভালো করতে পারি সে আশাই রাখব। আর আপাতত সে অনুযায়ী অনুশীলন করছি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট