,

রোনালদিনহো বন্দিদশা থেকে মুক্ত হলেন

news-image

অনলাইন ডেস্ক : অবৈধ পাসপোর্ট রাখার দায়ে প্যারাগুয়ের পুলিশের হাতে আটক হওয়া ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো পাঁচ মাস পর মুক্তি পেলেন। সোমবার তাকে মুক্তির নির্দেশ দেন প্যারাগুয়ের একটি আদালত।

বার্সেলোনা কিংবদন্তি রোনালদিনহোর পাশাপাশি তার ভাইকেও রবের্তো দে অ্যাসিস মোরেইরাকেও মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিচারক গুস্তাভো আমারিলা। তার বিরুদ্ধেও অবৈধ পাসপোর্ট রাখার অভিযোগ আনা হয়েছিল।

সাধারণত প্রতিবেশী দেশ ব্রাজিলের কেউ প্যারাগুয়েতে প্রবেশ করলে পাসপোর্টের দরকার হয় না। তা জেনেও নিজের ম্যানেজার ভাইয়ের সঙ্গে জাল পাসপোর্ট নিয়ে গত ৪ মার্চ প্যারাগুয়েতে প্রবেশ করেন ৪০ বছর বয়সী রোনালদিনহো।

শুরুতে তাদের গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা পর্যন্ত আসুনসিওনের একটি হোটেলেই অবস্থান করতে বলা হয় তাদেরকে। দুই দিন পর রোনালদিনহো ও তার ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়।

এক মাস জেলে থাকার পর বেশ কয়েকবার আপিল করার পর আদালত রোনালদিনহো ও তার ভাইকে ‘হাউস অ্যারেস্টে’ পাঠায় আদালত। সোমবার তাদের মুক্তি দেওয়ার রায় আসলো।

রায়ে বিচারক বলেন, কোনো দেশে রোনালদিনহোকে ভ্রমণে যেতে আর কোনো বাধা নেই। তবে তার স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে আমাদের জানাতে হবে।

মুক্তি পেতে রোনালদিনহো ও তার ভাই সব শর্ত পূরণ করেছে বলেও উল্লেখ করেন আদালত। জরিমানা হিসেবে ৯০ হাজার ডলার; আর তার ভাই জরিমানা দেন ১ লাখ ১০ লাখ ডলার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট