,

টেস্ট বাঁচানোর সুযোগ পাকিস্তানের সামনে

news-image

স্পোর্টস ডেস্ক :  ফলোঅনে পড়েও সাউদাম্পটন টেস্টে ড্র করার সুযোগ পাকিস্তানের সামনে। ইংলিশ আবহাওয়াই সফরকারীদের এই সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। অন্যদিকে বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পর তৃতীয় ম্যাচেও এখন জয় হাতছাড়া হওয়ার শঙ্কায় ইংল্যান্ড।

ফলোঅনে পড়া পাকিস্তান সোমবার ম্যাচের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে ৫৬ ওভারের বেশি খেলা হতে পারেনি। তাতে ২ উইকেটে ১০০ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান।

এখনো অতিথিরা ২১০ রানে পিছিয়ে। কিন্তু শেষ দিনটা কোনো মতে কাটিয়ে দিতে পারলেই ড্র হবে টেস্ট। সাউদাম্পটনের আবহাওয়া তো শুরু থেকেই পাকিস্তানের দিকে সহায়তার হাত বাড়িয়ে রেখেছে। তাই সেটা অসম্ভবও নয়।

ইংল্যান্ড ৮ উইকেটে ৫৮৩ রানে তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল। বিপরীতে পাকিস্তানের প্রথম ইনিংস থামে ২৭৩ রানে। ৩১০ রানের লিড নিয়েও তারা এখন শঙ্কায় জয় হাতছাড়া হওয়ার। শেষ দিনে ৮ উইকেট চাই ইংল্যান্ডের।

পাকিস্তানের প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান (অপরাজিত ১৪১) আজহার আলি ২৯ রান নিয়ে ব্যাট করছেন। ৪ রানে অপরাজিত বাবর আজম। এর আগে শান মাসুদ ১৮ রান করে ব্রডের বলে ফিরেছেন। ৪২ রান করা আবিদ আলিকে নিজের শিকার বানান জেমস অ্যান্ডারসন। ৬০০ উইকেটের মাইলফলক থেকে তিনি আর ১ উইকেট দূরে।

সিরিজে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড। ম্যাচটি ড্র হলেও সিরিজ জিতে যাবে জো রুটের দল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট