,

পাহাড় রানের পর ইংলিশদের বোলিংয়ে দিশেহারা পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবলে রূপ দেওয়া জ্যাক ক্রলি থামলেন ২৬৭ রানে। জস বাটলার ১৫২-তে। ইংল্যান্ড ৮ উইকেটে ৫৮৩ রান তুলে ইনিংস ঘোষণা করল। স্কোর বোর্ডে প্রতিপক্ষের বিশাল রান দেখেই হয়তো এরপর ভড়কে গেল পাকিস্তান।

প্রথম ইনিংস শুরু করে যারা ২৪ রান যোগ করতেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট।

শনিবার সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনেও দাপট অব্যাহত রেখেছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তান পিছিয়ে এখনো ৫৫৯ রানে। ফলোঅন এড়াতেই এখনো ৩৬০ রান চাই তাদের। ৪ রানে অপরাজিত থাকা অধিনায়ক আজহার আলি রবিবার নতুন কাউকে নিয়ে ব্যাটিং শুরু করবেন।

এদিন ব্যাটিংয়ে ক্রলি-বাটলারের পর বোলিংয়ে জেমস অ্যান্ডারসনের আগুনে পুড়েছে পাকিস্তান। দিনের তিনটি উইকেটই নিয়েছেন অ্যান্ডারসন। বাবর আজম দিনের শেষ বলে আউট হন ব্যক্তিগত ১১ রানে। এর আগে শান মাসুদকে দিয়ে (৪) উইকেট উৎসব শুরুর পর আবিদ আলিকে দ্বিতীয় শিকার বানান অ্যান্ডারসন।

বৃষ্টির কারণে এদিন প্রথম সেশনে খুব বেশি খেলাই হতে পারেনি। ৪ উইকেটে ৩৩২ রানে দিন শুরু করা ক্রলি ও বাটলার অবশ্য বৃষ্টিভেজা দিনের শুরুতে কোনো বিপদ ঘটতে দেননি। বরং পঞ্চম উইকেটে এই জুটি ইংল্যান্ডের পক্ষে রেকর্ড সংগ্রহ গড়ে। ৩৫৯ রান যোগ করেন এই দুজন। সব উইকেট মিলে ইংল্যান্ডের পক্ষে যা যৌথভাবে ষষ্ঠ সর্বোচ্চ।

ক্রলি ৩৩১ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করার পর দ্রুতগতিতে ২৫০ পূরণ করেন। ২০০ থেকে ২৫০ এ যেতে তার লেগেছে ৪১ বল। ইংলিশদের পক্ষে তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানো ক্রলি তার ইনিংসটি সাজিয়েছেন ৩৪ চার ও ১ ছক্কায়।

এদিকে ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে বাটলার ১৩ চার ও ২ ছক্কা হাঁকান। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে হলে এ ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। তবে ম্যাচের প্রথম দুই দিনেই সেই কাজটা তাদের জন্য দুরূহ করে ফেলেছে ইংল্যান্ড। পঞ্চম দিনে এই খেলা গড়াবে বলেও মনে হয় না। যদি না বৃষ্টি সাহায্যের হাত বাড়ায় পাকিস্তানকে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা