,

কার্গো বিমান বিধ্বস্ত হয়ে দক্ষিণ সুদানে নিহত ১৭

news-image
অনলাইন ডেস্ক : দক্ষিণ সুদানের রাজধানী জুবার কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৭ আরোহী নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার সকাল ৯টার দিকে বিমানটি জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিট পরই হাই রেফারেন্ডাম আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। খবর এএফপি ও সিনহুয়ার।
বিধ্বস্ত বিমানের একজন মাত্র আরোহী জীবিত রয়েছেন এবং তাকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আপার নীল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জোসেপ মাইউম বলেন, আমি যা দেখেছি তাতে একজন ব্যক্তি জীবিত আছেন এবং তাকে মারাত্মক আহতাবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
আমরা ১৫ আরোহী এবং বিমানের দুজন ক্রুর লাশ উদ্ধার করেছি। তাতে মোট নিহত হয়েছেন ১৭ জন।
জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কার কুল জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে অ্যান্টোনভ এন-২৬ মডেলের কার্গো বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানটি আভেইল এবং ওয়াও শহরে একটি সংস্থার কর্মীদের বেতন নিয়ে যাচ্ছিল। এছাড়া বিমানটিতে বেশ কিছুসংখ্যক মোটরসাইকেল, যন্ত্রাংশ ও খাদ্যসামগ্রী ছিল।
তবে বিমানটিতে বেশি আরোহী ছিলেন না। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা