,

ক্রলির ডাবল সেঞ্চুরি : রান পাহাড়ে ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : জ্যাক ক্রুলির ডাবল সেঞ্চুরি আর জস বাটলারের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার পথে স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪৪৩ রান। ২৪০ ও ১২৮ রানে ব্যাট করছেন জ্যাক ক্রলি ও জস বাটলার।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবলে পরিণত করলেন জ্যাক ক্রলি। পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে নতুন মাইলফলক স্পর্শ করলেন ২২ বছর বয়সী ইংলিশ এ তরুণ ব্যাটসম্যান।

১৯৭৯ সালের পর ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী হিসেবে ডাবল সেঞ্চুরির নজির স্থাপন করেছেন ক্রলি। ১৯৭৯ সালে ক্যারিয়ারের ১২তম টেস্টে ভারতের বিপক্ষে বার্মিংহামে সেঞ্চুরি করেছিলেন ডেভিড গাওয়ার।

শুক্রবার প্রথম দিনে ৪ উইকেটে ৩৩২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। আগের দিনে ১৭১ রানে অপরাজিত থাকা ক্রলি শনিবার ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্ন ভোজের পরপরই ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন।

অবশ্য লাঞ্চের কিছু আগেই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার। এর আগে ওয়ানডে ও টেস্ট মিলে ১০টি সেঞ্চুরি করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট