,

আবারও নারিন শো, জিতলো নাইট রাইডার্স

news-image

স্পোর্টস ডেস্ক : ছিলেন রহস্যময় অফ স্পিনার। কিন্তু ক্যারিবীয় ক্রিকেটার সুনিল নারিন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে হয়ে গেলেন পুরো দস্তুর একজন টপ অর্ডার ব্যাটসম্যান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেও ব্যাট এবং বল হাতে মাঠ কাঁপিয়েছিলেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে উড়ে গিয়েছিল অ্যামাজন ওয়ারিয়র্স। দুর্দান্ত জয় পেয়েছে বলিউড তারকা শাহরুখ খানের দল ট্রিনবাগো নাইট রাইডার্স।

দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল নারিনের ট্রিনবাগো এবং আন্দ্রে রাসেলের জ্যামাইকা তালাওয়াস। কিন্তু এখানেও সেই নারিনের শো। ব্যাট এবং বল হাতে যে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন, তাতে উড়ে গেলো জ্যামাইকা।

বল হাতে প্রথমে ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। এরপর ব্যাট হাতে ছিলেন আরও বিধ্বংসী। ৩৮ বলে ৭টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় ৫৩ রান করেন নারিন। তার এই বিধ্বংসী রূপের কাছেই হেরে বসেছে জ্যমাইকা তালাওয়াস। ম্যাচ শেষে সেরার পুরস্কারও তাই উঠেছে সুনিল নারিনের হাতে।

টস জিতে জ্যামাইকাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ট্রিনবাগোর অধিনায়ক কাইরন পোলার্ড। ৮ উইকেট হারিয়ে তারা শেষ পর্যন্ত সংগ্রহ করে ১৩৫ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান গ্লেন ফিলিপসের ৪২ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করেও বেশিদুর এগুতে পারেনি জ্যামাইকা। ৫টি বাউন্ডারি এবং ৪টি ছক্কায় সাজানো ছিল ফিলিপসের ইনিংস।

১৬ বলে ২২ রান করেন আসিফ আলি। সুনিল নারিনের বলে বোল্ড হন আসিফ। ২৬ বলে ২৫ রান করেন আন্দ্রে রাসেল। রামাল লুইস ১৬ বলে করেন ১৫ রান। আলি খান এবং জাইদিন সিলস নেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে শুরুতেই কোনো রান না করতেই লেন্ডল সিমন্সের উইকেট হারায় ট্রিনবাগো নাইট রাইডার্স। এরপরই সুনিল নারিন এবং কলিন মুনরোর বিধ্বংসী জুটির সামনে উড়ে যায় জ্যামাইকা। ৪৬ বলে ৪৯ রান করেন মুনরো। ড্যারেন ব্র্যাভো করেন ১৭ বলে ১৪ রান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট