সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা যাওয়ার পর বাংলাদেশ টেস্ট দল চূড়ান্ত করবে

news-image

স্পোর্টস ডেস্ক : করোনার দীর্ঘ বিরতির কাটিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায়। অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ চূড়ান্ত। যে সিরিজ খেলতে দেশে এক সপ্তাহ ট্রেনিংয়ের পর সেপ্টেম্বরের শেষ দিকে দেশ ছাড়বে টাইগাররা। প্রস্তুতির বড় অংশটা হবে শ্রীলঙ্কাতেই। তাই সেখানে যাওয়ার পরই টেস্ট দল চূড়ান্ত করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘শ্রীলঙ্কায় আমাদের বেশ কিছু প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেখানে বর্ধিত প্রাথমিক দল নিয়েই যাবো। যাওয়ার পর আমরা টেস্টের মূল দল ঘোষণা করবো। আগে দেখতে হবে ছেলেরা কীভাবে নিজেদের মানিয়ে নেয়।’

জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে এএসপি দলকেও একই সময়ে শ্রীলঙ্কা পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্দেশ্য নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলা। কারণ করোনা পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাদের স্থানীয় কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ আয়োজনের ব্যবস্থা করতে পারবে না বলে আগেই জানিয়েছে।

ক্যাম্পের আগে ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে। দেশে মোট তিন বার ও শ্রীলঙ্কায় গিয়ে আরো একবার করোনা পরীক্ষা করানো হবে। তিন সংস্করণ মিলে ৩৮ সদস্যের জাতীয় দলের পুল রয়েছে। এই ৩৮ সদস্যেরই করোনা পরীক্ষা করানো হবে। শ্রীলঙ্কা যাবে ২৪ সদস্যের এইচপি স্কোয়াডও। তাদের জন্যও থাকবে একই ব্যবস্থা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী