,

পিসিবি ইউসুফকেও কোচ হিসেবে ফেরাল

news-image

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ ইউসুফকে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার এই ঘোষণা দেয় সংস্থাটি।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউসুফ ১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। টেস্টে ৭৫৩০ ও ওয়ানডেতে ৯৭২০ রান তার নামের পাশে।

করাচিতে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের (এনএইচপিসি) ইউসুফ যুক্ত হবেন সাবেক উইকেটরক্ষক আতিক-উজ-জামান ও সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ জাহিদের সঙ্গে। কিছুদিন আগে গ্রান্ট ব্রাডবার্নকে হাই পারফরম্যান্স সেন্টারের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর মুশতাক আহমেদকে বোলিং পরামর্শদাতা নিয়েছে দায়িত্ব দেওয়া হয়েছিল।

সাবেক তারকা ক্রিকেটারদের ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাতে নানা পদে বসাচ্ছে পিসিবি। জাতীয় দলের কোচিং স্টাফে তো এখন তারার মেলা। মিসবাহ-উল-হক প্রধান কোচ তথা প্রধান নির্বাচক। ফাস্ট বোলিং কোচ হিসেবে আছেন কিংবদন্তি ওয়াকার ইউনুস। ব্যাটিং উপদেষ্টা হিসেবে আছেন ইউনিস খান। মুশতাক আহমেদ আছেন স্পিন বোলিং উপদেষ্টা হিসেবে।

এদিকে কিছুদিন আগে সাকলায়েন মুশতাককে হেড অব ইন্টারন্যাশনাল প্লেয়ার ডেভেলপমেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।

আর এদিন ৬টি ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোচ হিসেবে ৩৬ জনের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছে পিসিবি। যেখানেও রয়েছে এক ঝাঁক সাবেক ক্রিকেটার। যারা ২০২০-২১ মৌসুমে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দায়িত্ব পালন করবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট