,

মেসিকে হিগুয়েইনের সতর্কবার্তা

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন বলে জোর গুঞ্জন চলছে। স্বাভাবিকভাবেই তার নতুন ঠিকানা কোথায় হবে সে আলোচনাও সবার মুখে মুখে। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর, ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে আর্জেন্টাইন তারকাকে। কিন্তু গঞ্জালো হিগুয়েইন এ ক্ষেত্রে সতর্ক করে দিলেন মেসিকে। আর্জেন্টিনা দলে মেসির সাবেক সতীর্থ বলছেন, ইংল্যান্ডে খেলাটা স্পেনের থেকে কঠিন।

২০১৮-১৯ মৌসুমে অর্ধেক সময় প্রিমিয়ার লিগের দল চেলসিতে খেলেছেন হিগুয়েইন। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলছেন, ‘প্রিমিয়ার লিগে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। ৬ মাসে আমি মোটেও মানিয়ে নিতে পারিনি।’

ফক্স স্পোর্টসকে হিগুয়েইন আরো বলেন, ‘এটা লা লিগার মতো নয়। সেখানে ডিফেন্ডাররা কড়া ট্যাকল করবে এবং এর জন্য ফাউল ধরা হবে না, স্পেনে যেমনটি হয়।’

তবে মেসির মানের খেলোয়াড়ের জন্য ব্যাপারটা মানিয়ে নেওয়া সহজ হবে বলেও বিশ্বাস করেন হিগুয়েইন। বলছিলেন, ‘আমি জানি না এটা মেসির ওপর কেমন প্রভাব ফেলবে। আমার মনে হয় না সে ভুগবে, কারণ সে অন্য পর্যায়ের ফুটবলার।’

হিগুয়েইন আরো বলেন তিনি কেবল মেসিকে সুখী দেখতে চান, ‘আমি জানি না মেসি কী ভাবছে। তবে আশা করি সে এমন সিদ্ধান্ত নেবে যা তাকে সুখী করবে। সিদ্ধান্তের ক্ষেত্রে এটাই গুরুত্বপূর্ণ।

মেসির প্রতি হিগুয়েইনের পরামর্শ, ‘সেটাই করো যা তোমাকে আনন্দ দেয়, এমন কিছু করো না যা শুধু অন্যদের ভালো রাখবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট