,

শচিন টেন্ডুলকার ব্যাঙ ভাজা খেতে চেয়েছিলেন

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার শচিন টেন্ডুলকারের কীর্তির কথা সবাই-ই জানেন। ভারতের মাস্টার ব্লাস্টার এই ব্যাটসম্যান এমন সব রেকর্ড গড়ে রেখেছেন, যার সবগুলো ভাঙা হয়তো কখনই সম্ভব হবে না কারও জন্য।

যদি কখনও ভেঙেও যায়, শচিনকে কিন্তু ক্রিকেট ইতিহাস মনে রাখবে কিংবদন্তি হিসেবেই। এত এত বছর তিনি ক্রিকেট বিশ্বে মুকুট হয়ে রয়েছ্নে, সেই মুকুট তো আর কখনও মাথা থেকে নামবে না।

ক্রিকেটের কথা অন্য দিকে থাক। শচিনের ব্যক্তিজীবন নিয়েও কিন্তু ভক্তদের আগ্রহের কমতি নেই। শচিন কি করেন, কি খান, কি পছন্দ করেন-এসব নিয়ে কত জনের না কত রকম ভাবনা।

ভারতের সাবেক এই ব্যাটিং মাস্টার ব্যক্তিজীবনে বেশ ভোজনরসিক, সামাজিক যোগাযোগমাধ্যমে কল্যাণে সেই খবরটিও অনেকের জানা হয়ে গেছে। শচিন খেতে পছন্দ করেন, এমনকি নিজে রান্না করতেও জানেন।

শচিনের প্রিয় খাবারের মধ্যে রয়েছে মম্বে ডাক, চিংড়ি কারি, কিমা পরোটা, লাচ্চি, চিংড়ি, খাসির বিরিয়ানি, খাসির কারি, বেগুন ভর্তা ও সুশি। এর সঙ্গে ব্যাঙ ভাজাও যোগ করে নিতে পারেন!

না, শচিন ব্যাঙ খান না! তবে একবার খেতে চেয়েছিলেন। খুব ছোটবেলায় একবার কী মনে করে বাড়িতে বয়ে নিয়ে এসেছিলেন একটি কোলা ব্যাঙ। রান্না ঘরে গিয়ে মাকে বলেছিলেন, ‘আচ্ছা মা, মাছ ভাজার মতো করেই কী ব্যাঙ ভাজতে হয়!’ ছেলের মুখে ওই প্রশ্ন শুনে মা’ও হেসে ফেলেন।

মা নিশ্চয়ই পরে বুঝিয়ে বলেছিলেন শচিনকে। না হলে সেদিন ব্যাঙ খাওয়ারও অভিজ্ঞতা হয়ে যেত। ভারতের সাবেক অধিনায়ক যে ছোটবেলা থেকেই বেশ একগুঁয়ে ছিলেন। মাথায় একটা কিছু ঢুকলে আর সহজে বের হতে চাইতো না।

ওই একরোখা স্বভাবই অবশ্য বিশ্ব ক্রিকেটে উপহার দিয়েছে এক কিংবদন্তির। হার মানতে পারতেন না বলেই চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে নিজেকে তুলে আনতে পেরেছেন অনন্য উচ্চতায়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট