,

বরখাস্ত হলেন বার্সার কোচ সেতিয়েন

news-image

স্পোর্টস ডেস্ক : ঘোষণাটা আসা সময়ের ব্যাপার ছিল। যদিও বার্সেলোনা কর্তৃপক্ষ কেন যেন অপেক্ষায় রাখছিল সবাইকে। সেই অপেক্ষা শেষ হলো এবার। সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে কাতালান ক্লাবটি জানাল, কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করা হয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হারের তিন দিনের মাথায় চাকরি হারালেন সেতিয়েন। ৬১ বছর বয়সী এই কোচকে গত জানুয়ারিতে নিয়োগ দিয়েছিল বার্সা। ২৫ ম্যাচ স্প্যানিশ জায়ান্টদের ডাগ আউটে দাঁড়ানোর সৌভাগ্য হলো সাবেক রিয়াল বেতিস কোচের।

বেশ আগে থেকেই সেতিয়েনের চাকরি সুতোয় ঝুলছিল। লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারায় তারা। চ্যাম্পিয়নদের চেয়ে ৫ পয়েন্ট পেছনে থেকে আসর শেষ করে। যদিও করোনা বিরতির পর রিয়ালের চেয়ে এগিয়ে থেকেই শুরু করেছিল দলটি। এরপর বায়ার্ন ট্র্যাজেডিতে সেতিয়েনের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যায় একরকম।

বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ একটি রেডিও চ্যানেলকে সেতিয়েনকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা আগেই চূড়ান্ত করেছিলেন। এরপরও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলেন সবাই।

সেতিয়েসের স্থলাভিষিক্ত কে হচ্ছেন সেটি এখনো জানায়নি বার্সা। তবে গুঞ্জন রয়েছে নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান কে নিয়োগ দিতে যাচ্ছে বার্সা। সাবেক এই ডাচ ফুটবলার ১৯৮৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বার্সায় খেলেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট