,

বায়ার্ন শিরোপা জিতলেই বার্সার ৫০ লাখ ইউরো গচ্চা

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের শেষ আটে বার্সেলোনা ৮-২ গোলে বায়ার্নের মিউনিখের বিপক্ষে হেরেছে বিদায় নিয়েছে। বার্সা শিবিরে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে ওই হার। ক্লাবে আমূল পরিবর্তন অবশ্যগাম্ভী করে তুলেছে। এখন বায়ার্ন যদি চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন হয় পাঁচ মিলিয়ন তথা ৫০ লাখ ইউরো গচ্চা যাবে বার্সেলোনার।

লিবসনে বার্সেলোনার বড় হারে বড় ভূমিকা রেখেছেন বায়ার্নের বদলি নামা ফুটবলার ফিলিপে কুতিনহো। বার্সেলোনা থেকে ধারে বায়ার্নে খেলা এই ব্রাজিলিয়ান করেছেন দুই গোল, সহায়তা দিয়েছেন এক গোলে। ঘরের শত্রু বিভীষিকা হয়েছেন। বার্সার ৫০ লাখ ইউরো গচ্চা যাওয়ারও কারণ হবেন ফিলিপে কুতিনহো।

কারণ বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন হলেই লিভারপুলকে ওই পাঁচ মিলিয়ন ইউরো দিতে হবে বার্সেলোনার। লিভারপুল থেকে ২০১৮ সালের জানুয়ারিতে কুতিনহোকে কেনে বার্সেলোনা। দেড় মৌসুম বার্সার হয়ে খেলে বায়ার্নে আসেন কুতিনহো। বার্সা-লিভারপুল চুক্তিতে ছিল একটি শর্ত। যদি কুতিনহো চ্যাম্পিয়নস লিগ জেতেন তবে লিভারপুলকে দিতে হবে ওই অর্থ।

কুতিনহোর সামনে এখন চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের বড় সুযোগ। যদিও তা বার্সেলোনার হয়ে না, বায়ার্নের হয়ে। তবে চুক্তির মেয়াদের মধ্যে কুতিনহো শিরোপা জিতলে লিভারপুলকে অর্থ দিতে বাধ্য বার্সা। কুতিনহো ১৬০ মিলিয়ন ইউরোর লিভারপুল থেকে বার্সেলোনায় আসেন। কিন্তু বার্সার সঙ্গে মানিয়ে নিয়ে নিজের সেরাটা দিতে পারেননি এই ব্রাজিলিয়ান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট