,

আর্জেন্টিনা ও চিলির ম্যাচ দিয়ে পর্দা উঠবে কোপা আমেরিকার

news-image

মধ্য মার্চ থেকে করোনাভাইরাসের জন্য থমকে গেছে আন্তর্জাতিক ফুটবল। চলতি বছরের ইউরো ফুটবল থেকে শুরু করে কোপা আমেরিকা সব আন্তর্জাতিক টুর্নামেন্ট স্থগিত হয়ে আছে। আগামী বছরের আগে আন্তর্জাতিক ফুটবল ফেরানোর কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়েছে ফিফা।

এদিকে এই বছরের স্থগিত হয়ে যাওয়া কোপা আমেরিকার নতুন সূচি ঘোষণা করেছে কনমেবল। আর্জেন্টিনা এবং কলম্বিয়ায় অনুষ্ঠেয় কোপা আমেরিকার আসরটি আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে বলে জানিয়েছে তারা। যার পর্দা নামবে ১০ জুলাই কলম্বিয়ার মেত্রোপলিতান স্টেডিয়ামের ফাইনালের মধ্য দিয়ে।

আসরটি মূলত হওয়ার কথা ছিল গত জুন-জুলাইয়ে। কোন গ্রুপে কারা, তাও নির্ধারণ হয়েছিল আগেই। তবে করোনার কারণে এক বছরের জন্য প্রতিযোগিতাটি পিছিয়ে দিল আয়োজক কমিটি।

প্রথমবারের মতো দুটো দেশে আয়োজিত হতে যাচ্ছে কোপা আমেরিকা। ফাইনাল কলম্বিয়ায় হলেও উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে। প্রথম ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক আর্জেন্টিনা ও চিলি।

এদিকে কোপার পরবর্তী আসরে আর্জেন্টিনা, চিলির সঙ্গে এ’ গ্রুপে আছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, অস্ট্রেলিয়া, বলিভিয়া ও প্যারাগুয়ে। ‘বি’ গ্রুপে ৯ বারের শিরোপা জয়ী ব্রাজিলের সঙ্গী কলম্বিয়া, কাতার, ভেনেজুয়েলা, একুয়েডর ও পেরু। এদের মধ্যে অস্ট্রেলিয়া ও কাতার অতিথি দল হিসেবে যুক্ত হয়েছে। ১১ জুন চিলির বিপক্ষে ম্যাচের পর ১৫ জুন উরুগুয়ে, ১৯ জুন প্যারাগুয়ে, ২২ জুন অস্ট্রেলিয়া এবং ২৭ জুন বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

এদিকে গত আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন; ভেনেজুয়েলার বিপক্ষে। এরপর ১৭ জুন পেরু, ২১ জুন কাতার, ২৪ জুন কলম্বিয়া ও ২৮ জুন একুয়েডরের বিপক্ষে মাঠে নামবে তিতের দল। – মার্কা/ রাইজিংবিডি

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট