,

মানবিক মেসি করোনা আক্রান্তদের পাশে

news-image

স্পোর্টস ডেস্ক : নাপোলির বিরুদ্ধে অবিশ্বাস্য গোল করে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তুলেছেন লিওনেল মেসি। এবার তিনি ব্যস্ত হয়ে পড়লেন করোনা আক্রান্তদের সহায়তা করার কাজে। সোমবারই তার ফাউন্ডেশনের মাধ্যমে রোসারিয়োর হাসপাতালে ৫০টি ভেন্টিলেটর পাঠিয়েছেন আর্জেন্টিনীয় তারকা।

আর্জেন্টিনায় নতুন করে আবার করোনা সংক্রমণের মাত্রা বেড়ে গেছে। গত সপ্তাহে তার একাডেমির মাধ্যমে পাঠানো হয় অর্থ। এর আগে মে মাসেও ফাউন্ডেশনের তরফে অর্থ সাহায্য করা হয়েছিল। সেই সময় রোসারিয়ো হাসপাতালের চিকিৎসকেরা জানান, ভেন্টিলেটরের সমস্যা বেড়ে গেছে। বিশেষ করে, করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য এই ভেন্টিলেটর খুবই প্রয়োজনীয়। মেসি নিজে উদ্যোগ নিয়ে তা পাঠিয়ে দিয়েছেন।

ফাউন্ডেশনের মাধ্যমে এক বার্তায় মেসি বলেছেন, করোনায় বাকি বিশ্বের মতো আমার দেশও বিপর্যস্ত। সাধারণ মানুষরা এই ভাইরাসের হাত থেকে নিজেদের বাঁচাতে মরিয়া হয়ে পড়েছেন। এই অবস্থায় আমি মুখ ফিরিয়ে থাকতে পারি না। যে কোনও ধরনের সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানাতে অস্বস্তিবোধ করবেন না।

শিশুদের যাতে চিকিৎসায় কোনও ফাঁক না থাকে, তার জন্য মেসি আরও বেশি তৎপর। তিনি বলেছেন, শিশুদের এই ভাইরাসের হাত থেকে বাঁচাতেই হবে। তার জন্য যে ধরনের সহায়তার দরকার, তা করতে আমি প্রস্তুত।

রোসারিয়ো হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের তরফ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে মেসিকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট