,

বরখাস্ত হলেন জুভেন্টাস কোচ সারি

news-image

স্পোর্টস ডেস্ক : লিঁওর বিপক্ষে দুই লেগে মিলিয়ে ২-২ গোলে সমতা করেও চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় হয়ে গেছে জুভেন্টাস। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ওল্ড লেডিদের শেষ ষোলোয় বিদায় করে দিয়েছে ফ্রান্স ক্লাবটি। তাতেই চাকরি হারিয়েছেন জুভেন্টাসকে সিরি আ’ জেতাতো কোচ মাউরিসিও সারি।

ক্লাব বিবৃতি দিয়ে জানিয়েছে, জুভেন্টাস মাউরিসিও সারিকে মূল দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে। জুভেন্টাসের ইতিহাসের অংশ হওয়ায় ক্লাবের পক্ষ থেকে তাকে ধন্যবাদ।

জুভেন্টাস চলতি মৌসুমের লিগ শিরোপা দিয়ে টানা নবম শিরোপা জিতেছে। তারপরও সারিকে বরখাস্ত করেছে তারা। কারণ জুভেন্টাসের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ শিরোপা। সেই লক্ষ্যে রিয়াল মাদ্রিদ থেকে দুই মৌসুম আগে রোনালদোকে এনেছে জুভরা। কিন্তু রোনালদো ইউরোপ সেরার লড়াইয়ে দুর্দান্ত খেললেও ক্লাব হিসেবে জুভেন্টাস ব্যর্থ হয়েছে টানা দুই মৌসুম। যে কারণে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার ২৪ ঘণ্টা না পার হতেই বরখাস্ত হয়েছেন জুভ কোচ।

সারির ওপর অবশ্য জুভেন্টাস অসন্তুষ্ট ছিল। রোনালদোর সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলা। দল বাছাই করা। আবার তার বিখ্যাত ‘সারি বল’ স্টাইল জুভেন্টাসে প্রয়োগ করতে পারছেন না বলে মন্তব্য করা তার চাকরি নড়বড়ে করে দিয়েছিল। শেষ পর্যন্ত চাকরিই হারাতে হলো সাবেক চেলসি এবং নাপোলি কোচকে।

জুভেন্টাসের কোচ হওয়ার দৌড়ে এরই মধ্যে সাবেক টটেনহ্যাম কোচ মাউরিসিও পচেত্তিনো এগিয়ে আছেন বলে খবর। এছাড়া ওল্ড লেডিদের পরবর্তী কোচ হিসেবে সাবেক জুভেন্টাস কোচ ম্যাক্সিমিলিয়ানো অ্যালেগ্রি, ইন্টার মিলান কোচ অ্যান্তোনিও কন্তে, রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি থাকলেও জিনেদিন জিদান এবং ল্যাজিওর কোচ হিসেবে দুর্দান্ত মৌসুম কাটানো সিমিওনে ইনজাগির নাম শোনা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট