,

রোনালদোর জোড়া গোলেও হার এড়াতে পাড়েনি জুভেন্তাস

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের সেরাটা দিয়েই খেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। একাই করেছেন জোড়া গোল। নিজেদের মাঠে ফিরতে লেগে দলকে জয়ও এনে দিয়েছেন। এরপর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠা হলো না জুভেন্তাসের। প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করল অলিম্পিক লিওঁ।

নিজেদের মাঠ তুরিনোয় শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে লিওঁকে ২-১ গোলে হারায় জুভেন্তাস। এর আগে করোনা মহামারির আগে ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে সেরি আ’র ক্লাবটিকে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছিল লিওঁ।

দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। কিন্তু প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল প্যারিসের ক্লাবটি।

বাঁচা-মরার লড়াইয়ে অষ্টম মিনিটেই গোল খেতে বসেছিল জুভেন্তাস। তবে হোসাম আউয়ারের পোস্ট ঘেঁষে নেওয়া শট ঝাঁপিয়ে রুখে দেন দলটির গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।

চার মিনিট ঠিকই এগিয়ে যায় লিওঁ। তবে পেনাল্টি থেকে পাওয়া গোলটি ছিল বিতর্কিত। ডি-বক্সে ঢুকে পড়া ফরাসি মিডফিল্ডার হুসেম আউয়ারকে ফাউল করেন জুভেন্তাসের রদ্রিগো বেন্তানকুর। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

টিভি রিপ্লেতে পরিষ্কার ফাউলও মনে হয়েছে, বলে পাও লাগিয়েছিলেন আউয়ার। কিন্তু ভিএআর দেখার পরও সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে নিখুঁত স্পট কিকে গোল করে অতিথিদের এগিয়ে নেন ডাচ ফরোয়ার্ড ডেপাই।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে ম্যাচে সমতায় ফেরান রোনালদো। স্পট-কিক থেকে গোলটি করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ডি-বক্সে ডেপাইয়ের হ্যান্ড বল হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

৬০ তম মিনিটে আরও একটি গোল করে জুভেন্তাসের জয় নিশ্চিত করে রোনালদো। সতীর্থ ফেদেরিকো বের্নারদেস্কির পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

জুভেন্তাসের হয়ে এক মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩৭ গোলে মৌসুম শেষ করলেন রোনালদো। তাতে ভেঙে দিলেন ৯৫ বছর আগে গড়া স্ট্রাইকার ফেরেঙ্ক হিরজেরের রেকর্ড। ক্লাবটির হয়ে এক মৌসুমে ৩৫টি গোল করেছিলেন তিনি।

কিন্তু জয় পেয়েও লাভ হয়নি রোনালদোদের। শুরুতেই একটি গোল হজম করায় কপাল পুড়েছে তাদের।

ফিরতি লেগে দিনের অপর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে আবার ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট