সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২১-এ ভারতে, ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়ে পুরো পৃথিবী। এ কারণে বন্ধ হয়ে যায় খেলাধুলাও। এ বছরের স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। আগের সূচি মতোই আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত।

নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় আগামী বছরের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপও পিছিয়ে গেছে। এই টুর্নামেন্ট এখন ২০২২ সালে। আইসিসির বিজনেস ডেভেলপমেন্ট উইং ‘আইসিসি বিজনেস করপোরেশন ‘-এর শুক্রবারের ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

এ বছরের বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় গত ২০ জুলাই। তবে আয়োজক নিয়ে সিদ্ধান্ত ঝুলে ছিল সেই সভায়। স্থগিত হওয়া আসর আগামী বছরই আয়োজনে ইচ্ছুক ছিল অস্ট্রেলিয়া। ভারতের চাওয়া ছিল, আগামী বছর তারাই আয়োজন করবে। যেহেতু ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপও হবে ভারতে, পরপর দুই বছরে দুটি বিশ্বকাপ আয়োজন তারা করতে চায়নি। এই নিয়ে চলছিল টানাপোড়েন। শেষ পর্যন্ত ভারতের চাওয়াই পূর্ণ হলো।

আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হবে ২০ ওভারের বিশ্বকাপের সপ্তম আসর, ফাইনাল ১৪ নভেম্বর। ২০২২ সালের আসরও হবে অক্টোবর-নভেম্বরে, ফাইনাল ১৩ নভেম্বর।

টুর্নামেন্টের ফরম্যাট থাকবে আগের মতোই। এ বছরের বিশ্বকাপের জন্য বাছাইপর্ব উতরেছিল যে দলগুলি, তারাই খেলবে আগামী বছরের আসরে। ২০২২ সালের আসরের জন্য নতুন করে বাছাইপর্ব হবে।

এবারের বিশ্বকাপের জন্য যারা টিকিট কেটে ফেলেছিলেন, তাদের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে আইসিসি।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এক বছর পিছিয়ে হবে ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে। এই টুর্নামেন্টের বাছাইপর্ব হবে আগামী বছর।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী